জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চলে গেলেন মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী

একসময়ে জনপ্রিয় বক্তা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকাল ৪ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন।

তোফাজ্জল হোসেন ভৈরবী সারা বাংলাদেশে ওয়াজ করতেন। এক সময় অনেক জনপ্রিয় ছিলেন। বিশেষ করে মা-বাবার ওয়াজ, কারবালার ওয়াজ ছিলো তার বিখ্যাত ওয়াজ। এই ওয়াজ করে তিনি গ্রাম বাংলার মানুষদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেন। এবং যুবকদেরকে ওয়াজের প্রতি সেই সময়ই    আসক্তি করে তোলেন।

তার মৃত্যুর খবর শোনে তার ভক্ত, সুন্নি আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে উত্তম ধৈর্য ধারনের তাওফিক দান করুন।

Share this news as a Photo Card