জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের সুরমা প্রতিদ্বন্দ্বিতায়,ভোটারদের ব্যাপক সাড়া

লাখাইয়ে প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে তৃতীয় লিঙ্গের সুরমা প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৭,৮,৯ নম্বর সংরক্ষিতমহিলা আসনের মেম্বার পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ক্যামেরা মার্কার মোছাঃ সুরমা।সংরক্ষিতমহিলা আসনের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রেয়েছেন ।

নির্বাচনে অংশ নিয়ে মোছাঃ সুরমা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন এবং প্রচারনায় ভোটারদের বেশ সাড়াও পাচ্ছেন।তৃতীয় লিঙ্গের হওয়া সত্তেও তার কোন সমস্যা হচ্ছেনা।মাঝে মধ্যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার পোস্টার ছিঁড়ে ফেলে।এছাড়া আর কোন সমস্যা হচ্ছেনা।

সকলেই তাকে বিভিন্নভাবে সহযোগীতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন।এ ব্যাপারে ক্যামেরা মার্কার প্রার্থী মোছাঃ সুরমার সাথে আলাপকালে জানান প্রার্থী হওয়া ও প্রচারনায় আমি আমার গ্রামের মুরুব্বী ও সকল শ্রেনীর মানুষের সহযোগীতা পাচ্ছি। তারা আমার প্রতি সহানুভূতিশীল। মাঝেমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার পোস্টার ছিঁড়ে ফেলে।ভোটারদের যে আশ্বাস পাচ্ছি তাতে জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী।

Share this news as a Photo Card