মাধবপুরের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাধবপুরের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে প্রতিমন্ত্রী - Habiganj News

হবিগঞ্জ জেলায় তিন দিনের সরকারী সফরে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ক্ষুদে শিক্ষার্থীদের গান গেয়ে, মেঝেতে বসে, বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনসহ নানা ভাবে উৎসাহ দিয়ে গেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান।

এ সময় হবিগঞ্জ-৪ আসনের সাংসদ সৈয়দ মোঃ ফয়সল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

Madhabpur News প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ - Habiganj News

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং পাঠদানের মান মূল্যায়ন করেন।

ওই বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।