লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - লাখাই থানা।

হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহির মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার করাব গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত জাহির মিয়া করাব গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে করাব গ্রামে জাহির মিয়ার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

​এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত একটি নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় (মামলা নং- ৮(৩), তারিখ: ১৫/১২/২০২৫) তদন্তে জাহির মিয়ার সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্তে আসামি হিসেবে তার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।