দীর্ঘ ৭০ দিন পর ইউএনও পেল বানিয়াচং উপজেলা। ২ মাস ১০ দিন প্রশাসনিক অভিভাবকশূন্য থাকার পর হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইকবাল হোসেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বানিয়াচংয়ের ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদায়নের পূর্বে ইকবাল হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বানিয়াচং থেকে বদলি হয়ে চলে যাওয়ার পর পদটি শূন্য ছিল। দীর্ঘদিন পর নতুন ইউএনও যোগদান করায় উপজেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ফিরবে এবং জনসেবা সহজতর হবে বলে আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।




