শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।

শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শনিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের কার্যলয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ শর্মা সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব , সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ হুমায়ুন কবির , সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ , উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী , নতুন ব্রীজ আনচলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল , মুহিন শিপন , সুমন দাশ , মিন্টু মিয়া প্রমুখ ।