শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে সিলেট গামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে । তার বয়স আনুমানিক ৬৫ বছর হবে। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত চলছে ।

শুক্রবার (০১ সেপ্টেম্বর ) পৌনে ২ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব দিকে দাউদ নগর বাজার রেলগেইট এলাকা থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী সংবাদ পেয়ে ফাঁড়ির একদল পুলিশ সদস্য নিয়ে অজাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ প্রতিনিধিকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। পরে স্টেশন থেকে ট্রেন চলন্ত অবস্থায় দাউদ নগর বাজার রেলগেইট নিকটে পৌঁছলে এসময় অজাত ব্যক্তি রেল পারাপার সময় ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

ফাঁড়ির ইনচার্জ আরো বলেন , নিহতের ক্ষত- বিক্ষত মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে । তবে নিহতের শনাক্ত কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) খবর দেয়া হবে জানান ।