হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জাকির হোসেন

হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন। অন্যদিকে, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

​রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বোরহান হোসেন।

​প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জাকির হোসেন (পরিচিতি নম্বর: ১৬৮০৪) এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর: ১৬৩৬১) গোপালগঞ্জে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর: ১৬৭৯৫) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

​জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।