সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল এবং দৈনিক যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হুইপ জি কে গউছ বলেন, “মরহুমা মোছাম্মৎ রাবেয়া খাতুন ছিলেন একজন পরহেজগার, পরোপকারী ও বিনয়ী নারী। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন গুণী ও আদর্শবান মানুষের প্রস্থান তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মায়ের মৃত্যু যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি ও মনোবল দান করেন।”
শোকবার্তায় হুইপ জি কে গউছ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।




