বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা মুখলিছুর রহমান জেলা আমির, মাওলানা আব্দুশ শহীদ জেলা নায়েবে আমির এবং কাজী মহসিন আহমদ জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার বৈঠকে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নবনির্বাচিত উপজেলা-পৌর আমিরদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আমির মাওলানা মুখলিছুর রহমানের শপথ এবং জেলা মজলিসে শূরা গঠনের লক্ষ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা মজলিসে শূরার সদস্য এবং বিভিন্ন উপজেলা ও থানা/পৌর শাখার আমির নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) নির্বাচিত মজলিসে শূরার সদস্য ও উপজেলা/থানা আমিরদের শপথ প্রদান এবং জেলা কর্মপরিষদ গঠনের উদ্দেশ্যে জেলা মজলিসে শূরার বৈঠক বসে।
জেলা কর্মপরিষদ ও পূর্ণাঙ্গ কমিটি: বৈঠকে গঠিত জেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইউপি চেয়ারম্যান) ও মাওলানা হাবিবুর রহমান (সাবেক ইউপি চেয়ারম্যান)। জেলা কর্মপরিষদ সদস্যরা হলেন—কাজী আব্দুর রউফ বাহার, ডা. শামছুর রহমান, মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া, মাওলানা আশরাফ আলী, মাওলানা তাসলিম আলম মাহদী, আতিকুল ইসলাম সোহাগ এবং মো. আব্দুল মজিদ।
জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ: নির্বাচিত মজলিসে শূরার সদস্যরা হলেন—মাওলানা আব্দুশ শহীদ, কাজী মহসিন আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইউপি চেয়ারম্যান), মাওলানা হাবিবুর রহমান (সাবেক ইউপি চেয়ারম্যান), কাজী আব্দুর রউফ বাহার, ডা. শামছুর রহমান, মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া, মাওলানা আশরাফ আলী, মাওলানা তাসলিম আলম মাহদী, আতিকুল ইসলাম সোহাগ, মো. আব্দুল মজিদ, আলহাজ্ব সোয়েব পাশা, মাওলানা ইদ্রিস আলী, অলি উল্লাহ জহির, নাছির উদ্দিন চৌধুরী, মো. আবুল হাশিম, হাফেজ মোস্তফা কামাল, আনোয়ার হোসাইন খান, ডা. আব্দুল হাই, মাওলানা লুৎফুর রহমান ভূঁইয়া, শেখ মো. মুজাম্মিল হোসাইন, মাওলানা লুৎফুর রহমান হফিয়াপুরী, আব্দুল হাই আল মামুন, মাহফুজা সুলতানা, আজিজুন্নেছা জেসমিন, নাসরিন আক্তার নুসরা, মনিরা আক্তার চৌধুরী, নাজমিন আক্তার, মুক্তা মনি ও খালেদা আক্তার।
নির্বাচিত উপজেলা ও পৌর আমিরগণ: রুকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমিররা হলেন—
নবীগঞ্জ উপজেলা: মাওলানা আশরাফ আলী
নবীগঞ্জ পৌরসভা: মাওলানা এমদাদুল হক
বাহুবল উপজেলা: ডা. সিরাজুল ইসলাম
বানিয়াচং উপজেলা: মাওলানা তাসলিম আলম মাহদী
আজমিরীগঞ্জ উপজেলা: মাওলানা নাছির উদ্দিন চৌধুরী
আজমিরীগঞ্জ পৌরসভা: আলহাজ্ব সোয়েব পাশা
হবিগঞ্জ সদর উপজেলা: আতিকুল ইসলাম সোহাগ
হবিগঞ্জ পৌরসভা: মো. আব্দুল মজিদ
শায়েস্তাগঞ্জ উপজেলা: অলি উল্লাহ জহির
লাখাই উপজেলা: মাওলানা লুৎফুর রহমান ভূঁইয়া
চুনারুঘাট উপজেলা: মাওলানা ইদ্রিস আলী
চুনারুঘাট পৌরসভা: আব্দুল হাই আল মামুন
মাধবপুর উপজেলা: মো. আবুল হাশিম
মাধবপুর পৌরসভা: হাফেজ মোস্তফা কামাল
বৈঠকে জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান রুকনদের ভোটে নির্বাচিত উপজেলা ও পৌর আমিরদের শপথ বাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত জেলা কর্মপরিষদ, মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমিরদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব আমানতদারিতার সাথে পালনের আহ্বান জানান।




