আলিম পরীক্ষা-২০২৬-এ নবীগঞ্জ উপজেলা ছাড়িয়ে পুরো হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলা শাখার সাথী লোকমান আহমদ এনাম। তিনি নবীগঞ্জের দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন।
সদ্য প্রকাশিত ফলাফল অনুযায়ী, লোকমান আহমদ এনাম মোট ১ হাজার ৪৭৫ নম্বরের মধ্যে ১ হাজার ৩২১ নম্বর পেয়েছেন। এই অভাবনীয় ফলাফলের মাধ্যমে তিনি নিজ উপজেলা নবীগঞ্জের পাশাপাশি পুরো হবিগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
লোকমান আহমদ এনামের এমন সাফল্যে ছাত্রশিবির নবীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, সহপাঠী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর এ কৃতিত্বে গর্ব প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।




