মাধবপুর উপজেলা ও পৌরসভা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাধবপুর উপজেলা ও পৌরসভা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা ও মাধবপুর পৌরসভা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাধবপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবুল হাশিম ও সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া এবং পৌরসভা শাখার আমীর মোহাম্মদ মোস্তফা কামাল ও সেক্রেটারি আব্দুর রহমান খান সোহাগ মনোনীত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা ও পৌর আমিরদের সঙ্গে শূরা সদস্যদের পরামর্শক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি (কর্মপরিষদ/টিম) গঠন করা হয়।

মাধবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি:

আমীর: মাওলানা আবুল হাশিম
সেক্রেটারি: আব্দুল হাফিজ ভূঁইয়া
টিম সদস্যবৃন্দ: শামসুর রহমান, শরিফ উদ্দিন মাসুম, মাওলানা কামরুল হাসান, মাওলানা নাহিদ হুসাইন ও হাফেজ নবীর হুসাইন।

মাধবপুর পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি:

আমীর: মোহাম্মদ মোস্তফা কামাল
সেক্রেটারি: আব্দুর রহমান খান সোহাগ
টিম সদস্যবৃন্দ: মোহাম্মদ আবুল খায়ের, রবিউল আলম, আব্দুস সামাদ মানিক ও মাওলানা ফারুক আহমদ।

এদিকে, মাধবপুর উপজেলা ও পৌরসভা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে মাধবপুর উপজেলা ও পৌর এলাকায় সংগঠনের দাওয়াতি, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।