নবীগঞ্জে পুলিশের রাত্রিকালীন অভিযানে গ্রেপ্তার ৫

নবীগঞ্জে পুলিশের রাত্রিকালীন অভিযানে গ্রেপ্তার ৫

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ রাত্রিকালীন অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার জিআর-১২৩/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার দেবপাড়া বাশডর এলাকার আব্দুল মন্নাফের ছেলে ইকবাল হোসেন এবং একই এলাকার আফাজ উদ্দিনের তিন ছেলে আশক উদ্দিন (৩০), রাজন মিয়া (৩৭) ও এখলাছ উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, থানার একটি নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে উপজেলার সমরগাঁও এলাকার আকল মিয়ার ছেলে তারেক মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হুসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত চারজন ও নিয়মিত মামলার সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।