শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

কারাগার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলী

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলী চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তবে তিনি বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজগাঁও এলাকার চরনূর আহমদে বসবাস করে আসছিলেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।