বানিয়াচংয়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুয়েল রহমান: বানিয়াচংয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন -২০০৫ বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এছাড়াও প্রেজেন্টেশনে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউএইচও ডাঃ শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আনোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জি।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, পল্লী বিদ্যুৎ জোনাল ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য আপা নুপুর মোহন্ত,অধ্যক্ষ স্বপন কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,বিআরডিভি কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি সদস্য সৈয়দ নূরুল হুদা, সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন প্রমুখ।।

প্রশিক্ষণ কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে
টাস্কফোর্স কমিটির কাজের ধরন ও ক্ষমতা সমন্ধে ধারণা দেওয়া হয়।

এছাড়া তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বিপনন, পাবলিক প্লেসে ধূমপান করা সহ ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়েছে।