বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রেক্ষাপটে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
তিনি বৃহস্পতিবার রাতে একটি সভায় দলীয় নেতাকর্মীদের যেকোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।
জি কে গউছ বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো মহলের উস্কানিতে উত্তেজিত না হয়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
দলের ভাবমূর্তি ও সাংগঠনিক ঐক্য অক্ষুণ্ন রাখতে সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




