হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম

‘হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’ আয়োজিত জেলা পর্যায়ের ‘সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

​হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে ৬ হাজারেরও বেশি প্রতিযোগী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উপজেলা পর্যায়ের বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে ১৪০ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন।

চূড়ান্ত পর্ব শেষে ‘ক’ ও ‘খ’ গ্রুপে তিনজন করে মোট ছয়জনকে শ্রেষ্ঠ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও একাধিক সমাজসেবী প্রতিষ্ঠানের অর্থায়নে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৪০ জন প্রতিযোগীর প্রত্যেককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম

​চূড়ান্ত পর্বের বিজয়ীরা হলেন—

​‘ক’ গ্রুপ:

  • ​১ম স্থান: মাহফুজ মির্জা, উমেদনগর টাইটেল মাদরাসা, হবিগঞ্জ সদর।
  • ​২য় স্থান: মাশরুবাহ (গৃহিণী), হবিগঞ্জ সদর।
  • ​৩য় স্থান: হাফেজ ইসমাঈল, জামেয়া হামিদ নগর মাদরাসা, বাহুবল।

​‘খ’ গ্রুপ:

  • ​১ম স্থান: তাসলিমা সুলতানা নিভা, গ্রিন ফেয়ার আইডিয়াল স্কুল, চুনারুঘাট।
  • ​২য় স্থান: ফাতেমা সুলতানা মিম, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসা, বানিয়াচং।
  • ​৩য় স্থান: জুনাইদ হাসান রুহান, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসা, বানিয়াচং।

​ফোরামের সভাপতি হাফেজ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত কলামিস্ট ও দার্শনিক কবি মূসা আল হাফিজ, সিলেটের আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান এবং খ্যাতিমান আলেম ও জনপ্রিয় বক্তা মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী।

​এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি শামসুল হুদা, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, গ্রিন ফেয়ার আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ইয়াসির খান এবং দারুন নাশাত ইসলামিক স্কুলের পরিচালক আব্দুল হালিম নোমানী আল-আজহারী।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ফোরামের সহ-সভাপতি আবিদ রহমান সংগঠনের বহুমুখী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।

​উল্লেখ্য, হবিগঞ্জের অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে আদর্শ, মানবিক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’। সময়ের সাথে সাথে সংগঠনটির জনকল্যাণমুখী কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হয়েছে।