হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ কে এম সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আবিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এ কে এম সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছানোয়ার মো. রেজাউল করিম পেয়েছেন ১৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আবিদ মিয়া ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ফখরুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আশিকুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং অর্থ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. খলিলুর রহমান (তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল আমিন)।
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ ও সুধীজন।




