লাখাই রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে ওয়াহেদ-বিল্লাল-রিপন

লাখাই রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে ওয়াহেদ-বিল্লাল-রিপন

হবিগঞ্জের লাখাই রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে ওয়াহেদ-বিল্লাল-রিপন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বুল্লাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।

এম এ ওয়াহেদের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান ও সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন প্রমুখ।

দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এম এ ওয়াহেদকে সভাপতি, বিল্লাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন আহমেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে লাখাই রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।